Sourav Ganguly: ফের বিসিসিআইতে সৌরভ গঙ্গোপাধ্যায়! ক্রিকেট প্রশাসনে ‘দাদাগিরি’! বড় আপডেট!

Spread the love

Sourav Ganguly: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও বিসিসিআই-তে (BCCI) যোগ দিতে চলেছেন। ভারতীয় ক্রিকেটে ফের দেখা যেতে পারা সৌরভের ‘দাদাগিরি’।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও বিসিসিআই-তে (BCCI) যোগ দিতে চলেছেন। ভারতীয় ক্রিকেটে ফের দেখা যেতে পারা সৌরভের ‘দাদাগিরি’। সিএবি-র (CAB) প্রতিনিধি হিসেবে তাঁকে পাঠানো হয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা এবং তাতেই প্রতিনিধিত্ব করবেন সৌরভ।

সূত্রের খবর, সিএবি সৌরভের নাম ইতিমধ্যেই বিসিসিআই-কে পাঠিয়ে দিয়েছে। ফলে বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় সৌরভের উপস্থিতি নিশ্চিত। তাঁর ফের বিসিসিআই-তে যোগদানে জল্পনা তৈরি হয়েছে যে তিনি কি আবারও সভাপতি পদে ফিরছেন? যদিও আলোচনায় রয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। শোনা যাচ্ছে তালিকায় নাম রয়েছে রবি শাস্ত্রি, কপিল দেব, কিরণ মোরে, ভিভিএস লক্ষ্মণদের নাম। সচিন তেন্ডুলকরতে নিয়ে জল্পনা তৈরি হলেও তা নস্যাৎ করে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *