Sonia Gandhi: নাগরিক হওয়ার আগেই ভোটার হওয়ার অভিযোগ, সনিয়া গান্ধির বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন খারিজ

Spread the love
নারাঙ্গ সওয়াল করেন, ‘‘কেন নাম বাদ দেওয়া হয়েছিল, তার কারণ কোথাও পাওয়ার যায়নি৷ তাঁর নাম ভোটার তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনকে সেই সময় কোন নথি দেওয়া হয়েছিল?’’

Last Updated:September 12, 2025 5:54 PM IST

নয়াদিল্লি: তিনি নাকি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভারতীয় ভোটার হয়ে গিয়েছিলেন৷ এমন অভিযোগ এনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়েছিলেন জনৈক ব্যক্তি৷ তাঁর সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল দিল্লির একটি আদালত৷

সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিকাশ ত্রিপাঠী নামের ওই ব্যক্তি তথা আবেদনকারীর দাবি ছিল, সনিয়া গান্ধির নাম নয়াদিল্লি কেন্দ্র থেকে ১৯৮০ সালের ভোটার তালিকাভুক্ত ছিল৷ অথচ, তার ৩ বছর পরে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন৷

ত্রিপাঠীর আইনজীবী পবন নারাঙ্গ আদালতে সওয়াল করেন, ভারতীয় ভোটার হওয়ার জন্য ভারতীয় নাগরিক হওয়া আগে প্রয়োজন৷ তিনি অভিযোগ করেন, সেই সময় সনিয়া গান্ধির নাম ভোটার তালিকাভুক্ত থাকার অর্থ কর্তৃপক্ষের সাথে জালিয়াতি ও প্রবঞ্চনা করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *