Indian Railways: পুজোয় এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা আইজল, কোন স্টেশন থেকে কখন ট্রেন? ভারতীয় রেলের বড় উপহার

Spread the love

কলকাতা: ভারতীয় রেলওয়ে আনন্দের সঙ্গে আইজলের সাইরাং স্টেশন থেকেতিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালু করার ঘোষণা করছে। এই ট্রেনগুলি মিজোরাম রাজ্যের রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলির মধ্যে যোগাযোগ ব্যাপকভাবে উন্নত করবে। তিন জোড়া ট্রেনের উদ্বোধন আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন। তারপরে নির্দিষ্ট তারিখ থেকে নিয়মিতপরিষেবা শুরু হবে।

ট্রেন নং. ০২৫০৭ (সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল) উদ্বোধনী রাজধানী এক্সপ্রেস তার উদ্বোধন স্পেশ্যাল ট্রেন সাইরাং স্টেশন থেকে১৩-০৯-২০২৫ (শনিবার) তারিখে পরীক্ষামূলকভাবে ১০:০০ ঘণ্টায় শুরু করবে এবং ১৫-০৯-২০২৫ (সোমবার) তারিখে ৭:৩০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। এরপর, ১৯.০৯.২০২৫ তারিখ থেকে, ট্রেন নং. ২০৫০৭ (সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা প্রত্যেক শুক্রবার ১৬:৩০ ঘন্টায় সাইরাং থেকে রওনা দেবে এবং রবিবার ১০:৫০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *