Abhishek Banerjee on Vice President Election: উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং? বিস্ফোরক অভিষেক, নিশানায় কেজরিওয়ালের আম আদমি পার্টি

Spread the love

গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরনোর পর থেকেই বিরোধী শিবিরের ভিতরে ফের একবার বিশ্বাসঘাতকতার চোরা হাওয়া বইতে শুরু করেছে৷ কারণ, হিসেব অনুযায়ী ৩১৫ জন বিরোধী সাংসদের সমর্থন পাওয়ার কথা থাকলেও ৩০০টি ভোট পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রে়ড্ডি৷ আবার হিসেবের বাইরে অতিরিক্ত ১৪টি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে বড় জয় পেয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন৷ ফলে বিরোধী শিবির থেকে ক্রস ভোটিং হয়েছে, এমন সম্ভাবনা ক্রমশই জোরাল হচ্ছে৷

উপরাষ্ট্রপতি নির্বাচনে যে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে, তা এ দিন কলকাতায় স্বীকার করে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷

উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক এ দিন বলেন, ‘বিজেপি নিজেদের মতো সাংসদদের কেনাবেচার চেষ্টা করেছে৷ কটা ক্রস ভোটিং হয়েছে, কটা বাতিল হয়েছে, যেহেতু গোপন ব্যালটে ভোট বোঝা সম্ভব নয়৷ সবাই সবার মতো অনুমান করছেন৷ ৩১৫ জন বিরোধী সাংসদ ভোট দিয়েছেন, ১৫ টা ভোট বাতিল হয়ে থাকতে পারে৷ আবার বিরোধীদের পাঁচ সাতজন সাংসদ ক্রস ভোটিং করে থাকতে পারেন৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *