
মালদা ৬ নভেম্বর : এবারে মাদক পাচারে গ্রেপ্তার দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য মালদহের কালিয়াচক থানা পুলিশের। গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুরের হাতিমারি এলাকায় অভাযান চালায়। সেখানেই অভিযান চালিয়ে দুই মহিলাকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৯৮৫ গ্রাম ব্রাউন সুগার। জানা গেছে তাদের দুই জনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতরা জানিয়েছে, কালিয়াচকের দুই বাসিন্দা আজিজুল হাকিম এবং আসলাম শেখের কাছ থেকে এই মাদক গুলি নিয়ে তারা ক্যারিয়ার হিসেবে বিহারের পূর্ণিয়া পৌছে দিত। আজ ধৃত দুই মহিলাকে মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
