মালদায় শিল্পে নতুন সম্ভাবনা — ‘সিনার্জি’ সম্মেলনে ৮৯৪ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা

Spread the love

মালদা ৬ নভেম্বর : জেলাস্তরে শিল্প সম্ভাবনা কে তুলে ধরতে, একইসঙ্গে শিল্প উদ্যোগকে উৎসাহ দিতে মালদায় শুরু হলো দুইদিনের সিনার্জি। এই শিল্প সম্মেলনে মালদা এবং দুই দিনাজপুরে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছে প্রশাসন। এরমধ্যে শুধু মালদা জেলাতেই ৮৯৪ কোটি টাকার বিনিয়োগ হব। একইসঙ্গে বেশ কয়েক হাজার কর্মসংস্থানও তৈরি হবে।

আজ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিনের সিনার্জি। রাজ্য ক্ষুদ্র শিল্প ও বস্ত্র দপ্তর এর আয়োজক। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শিল্পপতি, প্রশাসনিক আধিকারিক, এবং শিল্প সংক্রান্ত বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকেরা এই সিনার্জিতে যোগ দেন।

সম্মেলনের উদ্বোধন করেন খাদ্যশিল্প বস্ত্র দপ্তরের বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, উপস্থিত ছিলেন দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিভিন্ন জেলার সভাধিপতি, জেলাশাসক, বিধায়ক ও জনপ্রতিনিধিরা।

মালদা জেলায় আম, রেশম ও মাখনা চাষ ইত্যাদিতে নতুন বিনিয়োগ হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *