মালদা , ৫ নভেম্বর : দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মানিকচকে গেলে জেলাশাসক প্রীতি গোয়েল। জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী ও সেচ দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভুতনিতে পৌঁছে যান তিনি। দক্ষিণ চন্ডিপুরের কাটা বাঁধ এলাকা জুড়ে যে বিপর্যয় হয়েছে সেটি ঘুরে দেখেন।বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা সঠিক করে তোলা যায় এবং জল আটকানোর ব্যবস্থা করে যায় সেটি পরিদর্শন করেন। পরে জেলাশাসক প্রীতি গোয়েল মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন। তারপর প্রশাসনিক ভবন চত্বর ঘুরে দেখেন। কোন জায়গাগুলি থেকে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ হচ্ছে সেগুলি খোঁজখবর নেন।
এ প্রসঙ্গের জেলাশাসক প্রীতি গোয়েল জানান, ভাঙ্গনে যে জায়গা তলিয়ে গেছে, সেই জায়গা আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছি। শক্ত ভালোভাবে কাজ করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। সমস্ত বিষয়টা মাথায় রয়েছে কিভাবে মানুষের সমস্যা দূর করা যায় তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।মানুষ যাতে পারাপার করতে পারে তার জন্য সরকারিভাবে তিনটি নৌকা দেওয়া হয়েছে। গোটা বিষয়ে আমরা দেখছি দ্রুত পরিকল্পনা সম্পন্ন হলে কাজ শুরু করা হবে।

ভুতনি গেলেন জেলা শাসক প্রীতি গোয়েল