
মালদা, ২ নভেম্বর:
ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। মালদার হবিবপুর থানার ইটাঘাটি সীমান্ত এলাকায় বিএসএফের তৎপরতায় ধরা পড়লেন এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, কাঁটাতারহীন ওই অঞ্চল দিয়ে শনিবার রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় খবর যায় বিএসএফের কাছে। এরপর যৌথভাবে অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদের ধাওয়া করে জওয়ানরা। সেই সময় হাতেনাতে ধরা পড়ে এক বাংলাদেশি, বাকিরা পালিয়ে যায় সীমান্ত পেরিয়ে।
ধৃতের নাম আব্দুল মান্নান, বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার টমপাড়া গ্রামে। তাঁকে পরে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।