‘মন্থ’র তাণ্ডবে মালদার ধান চাষে বিপর্যয় — ক্ষতিপূরণের দাবিতে চাষিদের আর্তি

Spread the love

মালদা, ১ নভেম্বর:
ঘূর্ণিঝড় ‘মন্থ’র তাণ্ডবে বিপর্যস্ত মালদার কৃষকসমাজ। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন প্রান্তে ধানক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, সামসী ও রতুয়া ব্লকের হাজার হাজার বিঘা জমির ধান এখন কার্যত জলের তলায়।

হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গিয়ে দেখা গেল চাষীদের অসহায় অবস্থা। ধান পাকার মুখে ছিল, আর কিছুদিন পরেই ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। কিন্তু প্রবল বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়ে গেছে প্রায় সমস্ত ফসল।

বেশিরভাগ কৃষকই ঋণ নিয়ে চাষ করেছিলেন—এখন সেই ঋণ শোধ করার আশাও কার্যত শেষ। চোখে জল নিয়ে চাষিদের আর্তি, “সরকার যদি ক্ষতিপূরণ না দেয়, তাহলে বাঁচার উপায় থাকবে না।”

জেলা জুড়ে কৃষি নির্ভর গ্রামগুলিতে একই ছবি—ধান পাকার আগেই ক্ষেতে জল, নষ্ট ফসল, হতাশ মুখ। এখন চাষিরা তাকিয়ে আছেন প্রশাসনের দিকে, রাজ্য সরকার কীভাবে এই বিপর্যস্ত কৃষকদের পাশে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *