
কানপুর : ইনস্টাগ্রামে যে প্রেমের সূত্রপাত, শেষ হল হত্যালীলায়৷ পরকীয়ার সন্দেহে লিভ ইন পার্টনারকে নৃশংস ভাবে খুন করলেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এক যুবক৷ তদন্তকারীরা জানিয়েছেন, দু’ মাস আগে, আকাঙ্ক্ষা এবং সুরজ কুমার উত্তমের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় পরকীয়া ঘিরে। অভিযোগ, প্রেমিক তাঁর লিভ ইন পার্টনারের মাথা দেওয়ালে আঘাত করে এবং তার পর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। এর পর সে তাঁর বন্ধু আশিস কুমারকে ডেকে হত্যার বিষয়টি ধামাচাপা দিতে সাহায্য করে। অভিযোগ, তাঁরা দু’জনে আকাঙ্ক্ষার মৃতদেহ একটি ব্যাগে ভরে এবং মৃতদেহটি লুকনোর জন্য ১০০ কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে যায়। তাঁরা ব্যাগটি যমুনা নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু, সেটা করার আগে, সুরজ উত্তম ব্যাগটি নিয়ে সেলফি তোলার জন্য থামে।
গত ৮ অগাস্ট মৃতার মা পুলিশের কাছে নিখোঁজ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ তদন্ত শুরু হওয়ার পর ক্রমশ সুরজ কুমারের কুকীর্তি প্রকাশ্যে আসতে থাকে । তিনি সুরজ উত্তমের বিরুদ্ধে তাঁর ২০ বছর বয়সি মেয়েকে অপহরণের অভিযোগ করেন। বৃহস্পতিবার সুরজ উত্তম এবং তাঁর বন্ধুকে হেফাজতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের সময় তাঁরা অপরাধ স্বীকার করে। পেশায় ইলেকট্রিশিয়ান সুরজ কুমার উত্তম পুলিশের কাছে জেরায় জানিয়েছেন যে, ২১ জুলাই ঝগড়ার পর তিনি আকাঙ্ক্ষাকে হত্যা করেন। আকাঙ্ক্ষা একটি রেস্তোরাঁয় কাজ করতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ যখন ভুক্তভোগীর সঙ্গে তাঁর ফোনালাপের কথা উল্লেখ করে, তখন সে ভেঙে পড়ে। সে তাঁদের জানান যে তাঁরা প্রথমে ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং প্রেমে পড়েন। এর পর সে তাঁর বড় বোনের সঙ্গে যে রেস্তোরাঁয় কাজ করত, সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে শুরু করে। তদন্ত অনুসারে, মহিলাটি তাঁর বোনের সঙ্গে কানপুরের অন্য পাড়ায় থাকতেন, তারপর উত্তমের সঙ্গে হনুমন্ত বিহারে একটি ভাড়া বাড়িতে থাকতেন।