OTT Spot : IMDB-তে ৯.৪ রেটিং.. ওটিটি-তে মুক্তিও পেয়ে গিয়েছে, ছবিটা দেখলে বন্ধুদের কাছে বাহাদুরি নিতে পারবেন

Spread the love

সিনেমার কনটেন্ট এবং তার মুক্তির ধরন, দুই সময়ের সঙ্গে সঙ্গে অনেক বদলে গিয়েছে। সেই সময় এখন আর নেই, যখন সিনেমা মুক্তি পেত কেবল প্রেক্যাগৃহে, বেছে বেছে ঠিক শুক্রবারে। এখনও বেশিরভাগ পরিচালক-প্রযোজক ধারা মেনে শুক্রবার ছবি মুক্তি ঘটান ঠিকই, তবে সপ্তাহের অন্য বারেও ছবি মুক্তি পায় পার্বণ উপলক্ষ্যে, সপ্তাহান্তের আগের সময় হিসেব করে। না বললেই নয়, দর্শক এখন আর ছবি মুক্তির জন্য শুধু সিনেমা হলের দিকে তাকিয়ে থাকেন না। তাঁদের হাতে আছে ছবি দেখার আরও প্ল্যাটফর্ম!

যত দিন যাচ্ছে, সিনেমা হলে মুক্তি পাওয়ার মতোই ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখা নিয়ে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। এটি তাঁদের মধ্যে প্রত্যাশাও তৈরি করে যে প্রতি সপ্তাহে কী ধরনের সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি পাবে।
সেই দিক থেকে দেখলে ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সান নেক্সট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল মলয়ালম ছবি মিশা, একে নিয়ে সেই ট্রেলার লঞ্চ থেকে শুরু করেই উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে। তার উপরে আবার এই ছবিটি IMDB-তে ১০-এর মধ্যে ৯.৪ রেটিংও পেয়েছে। ব্যস্ত জীবনে সময় সবার হাতেই কম, অনেকেই হালে IMDB রেটিং দেখে ছবি দেখার সিদ্ধান্ত নেন, প্রতিষ্ঠান সেই ভরসার জায়গা তৈরি করতেও পেরেছে। তার মানে সহজ- মিশা দেখতে বসলে ঠকতে হবে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *