IND vs PAK: ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান? দুবাই থেকে এল আপডেট

Spread the love

IND vs PAK: রবিবার এশিয়া কাপে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদূরের পর এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমিদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রবিবার এশিয়া কাপে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদূরের পর এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমিদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

তবে মেগা ম্যাচের আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পাক অধিনায়ক সলমন আলি আঘা নামতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে পাকিস্তানের অনুশীলনে থাকলেও ব্যাটিং করেননি সলমন আলি আঘা। পাকিস্তান অধিনায়কের কাঁধে ব্যান্ডেজও দেখা গিয়েছে।

ব্যাটিং করেননি শুধু তাই নয়, অনুশীলনে গা পর্যন্ত ঘামানবি সলমন আলি আঘা। তিনি ছাড়া পুরো পাকিস্তান দল অনুশীলন করে। সেখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কী চোট রয়েছে পাক অধিনায়কের? জল্পনা শুরু হতেই পিসিবির তরফ থেকে জানানো হয়েছে,সলমনের বড় কোনও চোট নেই। হালকা সমস্যা রয়েছে। সেই কারণেই অনুশীলন করেননি তিনি। ভারতের বিরুদ্ধে খেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *