
মালদা, ১ নভেম্বর : মানিকচকের পর এবার হবিবপুর ব্লকের বি.এল.ও. তালিকা ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যের নাম উঠে এসেছে সেই তালিকায়। জানা গেছে, তাদের মধ্যে একজন প্যারা শিক্ষক অসীম সরকার এবং অপরজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাতিয়াষ মার্ডি — দুজনেই তৃণমূলের সক্রিয় সদস্য ও মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি।

এই ঘটনার পরেই বিজেপির উত্তর মালদা সাংগঠনিক নেতৃত্বরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন, যাতে এই দুই নাম তালিকা থেকে বাতিল করা হয়। দলীয় সূত্রে খবর, নির্বাচনী কাজে যুক্ত থাকা অবস্থায় শাসক দলের জনপ্রতিনিধিদের নাম তালিকায় থাকা নিয়মবিরুদ্ধ বলেই দাবি বিরোধীদের। ফলে এই ঘটনায় হবিবপুর সহ পুরো জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও চাঞ্চল্য।