
মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধুন্ধুমার কাণ্ড৷ সোমবার রাতে খবর ছড়িয়ে পড়ে অভিনেত্রী কাজল আগরওয়াল সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন৷ ঝড়ের গতিতে এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ পরিণতি হাতের বাইরে চলে যেতেই বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন কাজল৷
সোশ্যাল মিডিয়ায় এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রী নিজেই স্পষ্ট করে বলেন যে ,এই খবর পুরোপুরি ভিত্তিহীন৷ সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের বলেন, তিনি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার দাবিতে সরব হয়েছিলেন। তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং সকলকে ভিত্তিহীন জল্পনা-কল্পনায় মাথা না ঘামানোর কথা জানিয়েছেন।