রতুয়ায় জাল নথি কাণ্ডে চাঞ্চল্য: তৃণমূল কর্মীসহ দুইজন গ্রেফতার, উদ্ধার সরকারি সিল ও নথিপত্র

Spread the love

মালদা 9 নভেম্বর : এসআইআর আবহে চাঞ্চল্যকর ঘটনা মালদা জেলার রতুয়া থান এলাকায়। রতুয়া-১ ব্লকের চাঁদমুণি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম থেকে বিপুল পরিমাণ সরকারি নথি ও সিলমোহর উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃত দুজ’নকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল আব্দুল খালেক ওরফে বুলেট (৪০) ও তার ভাইপো শরীফ খান (৩৫)।খালেক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২৯টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সিলের মধ্যে রয়েছে সামসি ও চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর অঞ্চল হাইস্কুল, মিলনগড় ও বাটনা হাই মাদ্রাসার সিল। পাশাপাশি উদ্ধার হয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম শংসাপত্র ও একটি কম্পিউটার প্রিন্টার। আন্ধারু গ্রামে জলাশয়ের ধারে উদ্ধার হয়েছে সরকারি নথি ও একাধিক সিল।
আন্ধারু গ্রামে অনলান দোকানেই তৈরি হত এইসব জাল নথি বলে সূত্রের খবর। প্রথমে দোকানের মালিক শরিফ খানকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে মূল চক্রের আরও এক সদস্যের নাম উঠে আসে। বর্তমানে দুজনেই পুলিশের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *