
মালদা ,৩ নভেম্বর : মালদায় আজ বিজেপির বিজয়া সম্মেলন। যোগ দেবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার ভোরে পদাতিক এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছান অভিনেতা। মালদা টাউন স্টেশনে তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। সেখান থেকে সোজা চলে যান পুরাতন মালদা থানার সাহাপুরে একটি হোটেলে।