ভোটার তালিকা হালনাগাদে প্রস্তুতি — মালদায় বিএলও ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

Spread the love

মালদা, ১ নভেম্বর:
আসন্ন ভোটের প্রস্তুতিতে জোর দিচ্ছে প্রশাসন। সেই লক্ষ্যে জেলার সর্বত্র বিএলও ও সুপারভাইজারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের কাজে সঠিক তথ্য সংগ্রহের জন্যই এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপস্থিত কর্মীদের জানানো হয়, কীভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে হবে, ভোটার অনুপস্থিত থাকলে কী পদক্ষেপ নিতে হবে, এবং তথ্য যাচাইয়ের সময় কোন বিষয়গুলিতে নজর দিতে হবে।

আগামী মঙ্গলবার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিএলও ও সুপারভাইজাররা সরাসরি মাঠে নামবেন। প্রতিটি পরিবারের কাছে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে সংশোধন ও নতুন নাম অন্তর্ভুক্তির কাজ করবেন।

প্রশাসনের দাবি, জেলার প্রতিটি ব্লকে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, যাতে ভোটার তালিকা আরও সঠিক ও নির্ভুলভাবে হালনাগাদ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *