মালদা,২৮ অক্টোবর : হামলার ২২ দিন কেটে গিয়েছে। এখনও স্বাভাবিক হতে পারেনি খগেন মুর্মু। গত ৬ অক্টোবর নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এরপর তার চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। গত শনিবার রাতে ২৫ অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নেই তার। একটি চোখে (বা চোখ), ঝাপসা দেখছেন তিনি। পাশাপাশি চোখের নিচে হারে ৩/৪ টি ফ্যাকচার রয়েছে। ফলে খেতে ও কথা বলতে অসুবিধা হচ্ছে তার। বর্তমানে লিকুইড খাবার খাচ্ছেন তিনি। মঙ্গলবার দুপুরে তেজষ এক্সপ্রেস আগরতলা আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে চেপে দিল্লির এইমস এর উদ্দেশ্যে রওনা দেন সাংসদ। আহত সাংদের স্ত্রী মঞ্জু কিস্কু এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন, গত ৬ অক্টোবর বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন নাগরাকাটায়। এখানে তার ওপর প্রাণঘাতী হামলা হয়। গত কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নেই। তাই তাকে বাড়তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লির এইমস হাসপাতালে। কেন্দ্রের নির্দেশে এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ খগেন মুর্মু।