গ্রেপ্তার প্রধান শিক্ষক

Spread the love

মালদা , ২২ সেপ্টেম্বর :- মানিকচক ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত বছর নভেম্বর মাসে এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মানিকচক চক্রের বিদ্যালয় পরিদর্শকের জাল সিল ও সই করে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেছিলেন তিনি। বিষয়টি বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মন্ডল জানতে পেরেই মানিকচক থানায় সুলতানা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রবিবার সন্ধ্যা নাগাদ তার এনায়েতপুরের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। সোমবার মালদা জেলা আদালতে তাকে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *